ফতুল্লায় ভুয়া স্বর্ণমূর্তি বিক্রির সময় যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহার মূর্তিতে স্বর্ণের প্রলেপ দিয়ে স্বর্ণমূর্তি বলে বিক্রি করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আধা কেজি ওজনের লোহার একটি বিষ্ণুমূর্তি। গতকাল বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত যুবকের নাম সাজু (৩৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হাতিয়া সাপগাছিয়া এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এসআই মিজান জানান, তল্লা এলাকার এস আর এস ডাইং ফ্যাক্টরির মালিক রফিকুল ইসলামের কাছে সাজু সোনার প্রলেপ দেওয়া একটি বিষ্ণুমূর্তি নিয়ে যান। তিনি সেটিকে স্বর্ণমূর্তি বলে বিক্রি করতে চান। রফিকুলের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে সাজুকে গ্রেপ্তার করে।