ফতুল্লায় ভেজাল জুসের কারখানা, গ্রেপ্তার এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ভেজাল জুসের কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার ওই কারখানা থেকে বিপুল পরিমাণ জুসসহ মো. রাসেল (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শহরের পুরাতন কোর্টে অবস্থিত র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাতে ফতুল্লার কাশীপুর হাজীপাড়া শান্তিনগর এলাকার একটি বাড়িতে ওই অবৈধ কারখানার সন্ধান পায় র্যাব। কারখানা থেকে ১১৫ বোতল হারবাল ফিলিংস ফ্রুট জুস, ১৪৫ বোতল এমকে লায়ন ফ্রুট শরবত, ২০ বোতল মাইন হর্স ফিলিংস, ১০০ বোতল ডাবল হর্স ফিলিংস, ৬০ বোতল মোহন থ্রি হর্স ফিলিংস এবং ৯০ লিটার খোলা ভেজাল ড্রিংস উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।