ফতুল্লায় মিছিল, ডিসিঅফিসে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদু্যুৎ ও গ্যাস সংকটের সমাধানের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।জানা গেছে, ‘বাংলাদেশ জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’-এর ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। ফতুল্লার রেললাইন, কাঠেরপুল, কায়েমপুর, শিবু মার্কেটসহ বিভিন্ন এলাকার শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকেরা সকালে কাঠেরপুল এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি কারখানায় গিয়ে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য সেখানকার শ্রমিকদের প্রতি আহ্বান জানান। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন।স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. সামছুর রহমান শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, ২০-২৫ দিনের মধ্যে গ্যাস সংকট কিছুটা লাঘব হবে।বিক্ষোভে যোগ দেওয়া শ্রমিকেরা জানান, ফতুল্লার কুতুবাইল, কাঠেরপুল, রেললাইন, কায়েমপুর, শিবু মার্কেটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট চলছে।বাংলাদেশ লেবার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল প্রধান বলেন, শিল্পাঞ্চলে গ্যাস সংকটের সমাধানের দাবিতে শিল্পকারখানার মালিকদের পাশাপাশি শ্রমিকেরাও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।