ফতুল্লায় যুবককে শ্বাসরোধে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার নিশ্চিন্তপুর এলাকার কংস নদ থেকে গতকাল সোমবার সকালে পারভেজ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পাগলার ফরিদাবাগ এলাকার বাসিন্দা পারভেজ মোবাইল ও কম্পিউটার মেরামতের কাজ করতেন।ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েতুল ইসলাম জানান, যুবকের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় তাঁকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা লাশ নদীতে ফেলে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।