ফতুল্লায় যুবদল ক্যাডার তুষার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির ভেতরে ঢুকে সাংবাদিক পেটানোর দায়ে যুবদলের ক্যাডার তুষার আহম্মেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, মিঠুর বিরুদ্ধে দুটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে। গত শুক্রবার রাতে তুষার আহম্মেদের নেতৃত্বে সন্ত্রাসীরা ফতুল্লা থানার পোস্ট অফিস রোডে স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক আব্দুর রহিমের বাড়িতে হামলা চালায়।