ফতুল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গত শনিবার যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।গত রোববার রাতে জাহিদুল ইসলাম খোকন নামের এক ব্যক্তি এই মামলা করেন। শনিবারের ঘটনায় গুলিবিদ্ধ যুবদলের দুই কর্মীকেও এই মামলার আসামি করা হয়েছে।মামলার আসামিরা হলেন: ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল্লাহ টিটু, ইসমাইল খান, মামুন হাবিব, কামাল উদ্দিন, মানিক, শাহজাহান, মোস্তাফিজ, জাহাঙ্গীর, ইকবাল, ইমরান এবং শনিবারের ঘটনায় গুলিবিদ্ধ নুরুল ইসলাম ও শাহ আলম। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে মামলার আসামি করা হয়েছে।