ফতুল্লায় লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে হরিহরপাড়া থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, নিহতের পরনে ছিল সালোয়ার-কামিজ। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে তাঁকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।