ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল শনিবার গোফরান উদ্দিন নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ির লোকজনকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় গোফরানসহ দুজন আহত হয়েছেন।
গোফরান উদ্দিন জানান, গতকাল ভোর চারটার দিকে তাঁর ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার বাড়িতে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢোকে। এ সময় ডাকাতেরা তাঁদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে মারধর করে পাশের একটি কক্ষে আটকে রাখে। পরে ডাকাতেরা তাঁর বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন লুট করে। এ সময় ডাকাতদের হামলায় তিনি ও তাঁর ছেলে আহত হন।
ফতুল্লা থানার ওসি আক্তার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।