ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গত মঙ্গলবার রাতে সাড়ে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। সে এলাকায় মা-বাবার সঙ্গে থাকে। তার বাবা দিনমজুর। মঙ্গলবার রাতে প্রতিবেশী শামীম নামের এক যুবক শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় শামীম। এলাকাবাসী আহত শিশুটিকে শহরের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানীয় মৌচাক সমাজকল্যাণ সংস্থার পরিচালক জাহানারা বেগম শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে যান।