ফতুল্লায় সরকারি সংস্থার লোক পরিচয় দিয়ে বেড়ানো ইমাম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় তিনি মসজিদের পেশ ইমাম। কিন্তু এলাকাবাসীর কাছে পরিচয় দিতেন এসএসএফ, এনএসআই, ডিজিএফআইর মতো সরকারি সংস্থার লোক বলে। আচরণে রহস্যময় এই ইমামকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার সদস্যরা। গতকাল বুধবার তাঁকে ফতুল্লা মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ইমামের নাম মাহবুব-ই রাজ্জাক। তিনি জানান, তাঁর বাবা মৃত এ আর ইউসুফ। গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাঘারহাটের চন্দ্রীপুরের ফলপটুয়া গ্রামে। বাগেরহাট শহরের ৩২ কলেজ রোডে তাঁর বাবার একটি বাড়ি আছে। প্রায় ১০ বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে তিনি ইমামতি করলেও তাঁর পরিবার রয়েছে গ্রামের বাড়িতে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, গ্রেপ্তার হওয়া ইমামকে গতকাল বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি বলেন, তাঁর কর্মকাণ্ড রহস্যজনক।