ফতুল্লায় সাত দিন ধরে সিঙ্গাপুর-প্রবাসী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় সিঙ্গাপুর-প্রবাসী কাশেম খান নামের এক ব্যক্তি সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের আশঙ্কা, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী কদুভানু ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে উল্লেখ করা হয়, কাশেম খানের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে তাঁর সাত বোন ও মৃত ভাই বাবুর স্ত্রীর বিরোধ চলছে। এ নিয়ে কয়েকটি দেওয়ানি মামলা করা হয়েছে। তিনি গত রোববার মামলার তদবির করতে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্ত্রী কদুভানু প্রথম আলোকে বলেন, নিখোঁজ হওয়ার আগে তাঁর আইনজীবী আনিসুর রহমানকে হাশেম খান জানান, কয়েকজন অপরিচিত লোক তাঁকে অনুসরণ করছে।