ফতুল্লায় সারবোঝাই ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকা থেকে গত বুধবার পাচার করার সময় সারবোঝাই একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকটিতে বিক্রির উদ্দেশ্যে ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার তোলা হয়েছিল।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, সারগুলো পাগলা এলাকার সার ব্যবসায়ী সাবের মিয়ার গুদাম থেকে ট্রাকে ভর্তি করে ঢাকার উত্তরায় নিয়ে যাওয়া হচ্ছিল।