ফতুল্লায় স্টিল মিলে চুল্লি বিস্ফোরণ পাঁচ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় গতকাল বুধবার সকালে একটি স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, সকাল সাড়ে ছয়টার দিকে আলীগঞ্জের নবী স্টিল মিলের সহযোগী প্রতিষ্ঠান রাজধানী কাস্টিংয়ের লোহা গলানোর চুল্লিতে শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে মিলের টিনের চাল উড়ে যায় এবং দুই পাশের দেয়াল ধসে পড়ে। গলিত তরল লোহা ছিটকে পড়ে শেখ শহীদ, আলমগীর, সবুজ, বকুল ও মো. শহীদ নামের পাঁচ শ্রমিক আহত হন।