ফতুল্লায় ৫০ কেজি মরা গরুর মাংস উদ্ধার কসাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ্রসদর উপজেলার ফতুল্লায় গতকাল সোমবার মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক কসাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫০ কেজি মরা গরুর মাংস উদ্ধার করা হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুুল মতিন বলেন, সকালে ফতুল্লার মুসলিমনগর এলাকায় কসাই শফিকুল ইসলামের দোকান থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে ওই দোকান থেকে মরা গরুর ৫০ কেজি মাংস জব্দ এবং শফিকুলকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম মরা গরুর মাংস বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।