ফতেনগর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মধ্যে ব্যাগ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শতাব্দীর প্রাচীন ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিশেষ ধরনের স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি এসব ব্যাগ বিতরণ করে।বাংলালিংক সারা দেশে সুবিধাবঞ্চিত গ্রামীণ ছাত্রছাত্রীদের স্কুলব্যাগ বিতরণ কর্মসূচি পর্যায়ক্রমে পরিচালনা করছে। তারা প্লাস্টিকের উপাদানের বিলবোর্ডগুলো পুনরায় ব্যাগ তৈরিতে ব্যবহার করছে।বিদ্যালয়ের দাতা সদস্য জিয়াউদ্দিন আদিল সাধুবাদ জানিয়ে বলেন, এ উদ্যোগ গ্রমীণ সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আগ্রহ আরও বৃদ্ধি করবে। বাংলালিংকের হেড অব বিটিএল ও সিএসআর ইফতেখার আজম বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিশুদের জন্য এই উপহার তাদের প্রয়োজনীয় সঙ্গী হবে এবং এ ধরনের উদ্যোগ আমরা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।’বিজ্ঞপ্তি।