ফতেয়াবাদ ডিগ্রি কলেজের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চট্টগ্রামের ফতেয়াবাদ ডিগ্রি কলেজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চৌধুরীহাটে এ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সন্তানেরা কোথায় যায়, কার সঙ্গে মেশে সে সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে এলাকার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক আবদুর রহিম, হুমায়ুন কবির চৌধুরী, আবু জাহেদ, নাজিম উদ্দিন এবং কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম চৌধুরী প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীসহ প্রায় ৫০০ লোক অংশ নেন।