ফতেয়াবাদ চৌধুরীহাটে ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯তম আবির্ভাব দিবস উপলক্ষে ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৎসঙ্গ শ্রীমন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দিন ছিল গীতা পাঠ, ঠাকুরের ছড়া বাণী, সত্যানুসরণ, নারীর নীতি, ভজন, কবিতা আবৃত্তি, রবীন্দ্র-নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতা। দ্বিতীয় দিন শোভাযাত্রা, মাতৃ সম্মেলন ও ধর্মসভা অনুষ্ঠিত হয়।
১৯ জানুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত। ২০ জানুয়ারি বেলা ১১টায় বের করা হয় শোভাযাত্রা। এরপর ঝিনু চক্রবর্তীর সভাপতিত্বে অপর্ণা গুপ্তার পরিচালনায় মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়। প্রধান বক্তা ছিলেন মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ তহুরীন সবুর। বিশেষ অতিথি ছিলেন কল্পনা রায়, মনজু রাণী ধর, টিউলিপ সেন ও সাবিত্রী রাণী দে।
মাতৃ সম্মেলনের পর আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন সুনীল কািন্ত চক্রবর্তী। নূপুর কািন্ত দেব ও কিশোরী মোহন দের যৌথ পরিচালনায় সভার উদ্বোধক ছিলেন সৎসঙ্গ বাংলাদেশের নির্বাহী সদস্য প্রদীপ কুমার দেব। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সভাপতি জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন সৎসঙ্গ বিহার চট্টগ্রামের সভাপতি জনার্দন ভট্টাচার্য্য। বক্তব্য দেন দীলিপ রায়, অসীম আচার্য্য, শ্রীমান কািন্ত ঘোষ, লিটন দাশ প্রমুখ। ধর্মসভা শেষে চলে লীলাকীর্তন। এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি