ফরম জমাদানের সময় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই-ডিসেম্বর ২০১৬ সেমিস্টারে এমএস কোর্সে ভর্তির ফরম জমাদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ আগস্ট। বিভাগ থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের অফিসে আবেদনপত্র পাঠানোর তারিখ ১৮ আগস্ট। নির্বাচিত প্রার্থীদের ভর্তির তারিখ ২৩ আগস্ট থেকে ২৪ আগস্ট। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৯ সেপ্টেম্বর।