প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের চতুর্থ বর্ষ অনার্স বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি কোর্স পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। ফরম পূরণ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। নির্ধারিত সময়ের পরে জরিমানার মাধ্যমে ফরম পূরণের সুযোগ থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।