ফরম পূরণ শুরু ১১ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ অনলাইনে আগামী ১১ জুলাই শুরু হবে। চলবে ৩০ জুলাই পর্যন্ত। এ ছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ (এমএএস) প্রোগ্রামে ভর্তি শুরু হবে ১০ জুলাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এমএএস প্রোগ্রামে বাংলা, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১০ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ২১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।