ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় এমআর সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার দুপুরে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের কক্ষের সামনে সমাবেশ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্নাতক তৃতীয় বর্ষে বাংলা ও ইতিহাস বিষয়ের জন্য তিন হাজার ৭৫০ টাকা, ইংরেজির জন্য তিন হাজার ৬৯০ টাকা, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান বিষয়ে ভর্তির ফরম পূরণের জন্য তিন হাজার ৫৪০ টাকা নেওয়া হচ্ছে। অথচ অন্যান্য কলেজে তিন হাজার টাকা নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজে ফরম পূরণের ক্ষেত্রে একই পরিমাণ টাকা লাগার কথা। কিন্তু এই কলেজে সাত-আট শ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করে কলেজের উপাধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান বলেন, গতকাল ফরম পূরণের শেষ দিন। শেষ দিনে এসে উদ্দেশ্যমূলকভাবে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী অনেক শিক্ষার্থী ফরম পূরণের সুযোগই পাবেন না। মূলত এঁরাই সুযোগ পেতে এমন অভিযোগ এনেছেন।