ফরম পূরণে বাড়তি ফি আদায় বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে গাইবান্ধায় গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা শাখা সূত্রে জানা গেছে, শহরের ডিবি রোডের আসাদুজ্জামান বিপণিবিতানের সামনে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি শামীম আরা, সহসভাপতি রাহেলা সিদ্দিকা, সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, সদস্য জুয়েল মিয়া প্রমুখ।
বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির বাইরে যাতে কেউ অতিরিক্ত ফি আদায় না করতে পারে, সে জন্য তাঁরা জেলা প্রশাসককে বিষয়টির তদারক করার আহ্বান জানান। পরে তাঁরা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।