ফরম পূরণে বাড়তি ফির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (বিএ, বিএসএস, বিএসসি ও বিকম) ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ ছাড়া তাঁরা ইউএনও কাছে লিখিত অভিযোগ দেন।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ডিগ্রি পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার টাকা। সেখানে শিক্ষার্থীপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে দুপুর ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।