প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২, ২০১২-২০১৩ ও ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে (পুরাতন ও নতুন সিলেবাস) ২০১৪ সালের মাস্টার্স এমএ/ এমএসএস/ এমবিএস/ এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় আট দিন বাড়ানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ফরম পূরণের শেষ সময় ছিল ৭ ফেব্রুয়ারি। তবে তা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।