প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের কাছে গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমানের কাছ থেকে দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা এক হাজার টাকার বিনিময়ে প্রতিটি ফরম সংগ্রহ করেন। গতকাল উপজেলার ১৬ ইউপির ৬০ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।