প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত করতে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মাঝে আবেদন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। উপজেলার ১৪টি ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করতে গতকাল শনিবার আবেদন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম প্রামাণিক। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, গতকাল পর্যন্ত ১৪টি ইউনিয়নে ২৩ জন দলের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করেছেন।