ফরমাশি রায়: আজহারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডের রায় শুনে আসামির কাঠগড়ায় থাকা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দাবি করেন, ‘ফরমাশি রায়। আমি সম্পূর্ণ নির্দোষ।’
ট্রাইব্যুনালের বিচারকদের দিকে আঙুল তুলে আজহারুল বলেন, ‘আপনাদের বিচার আল্লাহর আদালতে হবে, ইনশাআল্লাহ।’
আজহারুলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে আজহারুল ছিলেন আলবদর বাহিনীর রংপুর অঞ্চলের কমান্ডার।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
আজহারুলের বিরুদ্ধে গঠন করা ছয়টির মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে। ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে তাঁকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁকে ৫ নম্বর অভিযোগে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ১ নম্বর অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।