ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যদ্রব্য ও ফলে ফরমালিনের অপপ্রয়োগ সম্পর্কে গণমাধ্যমে একমাত্র সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরই বক্তব্য দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রসায়নবিদেরা৷ তাঁদের মতে, যাঁরা এ বিষয়ে বিশেষজ্ঞ নন, জনস্বার্থে তাঁদের এ সম্পর্কে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত৷ যে কেউ এ বিষয়ে বক্তব্য দিলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে৷ গতকাল শনিবার ‘ভোগ্যপণ্য ও রসায়ন’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বক্তারা এ মত দেন৷ বাংলাদেশ রসায়ন সমিতি রাজধানীর বিসিআইসি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে৷ সেমিনারে রসায়নবিদেরা সঠিক পদ্ধতিতে পরীক্ষা করে মৌসুমি ফল ও খাদ্যপণ্যে ফরমালিন ও কার্বাইডের মাত্রা নির্ধারণের তাগিদ দেন৷ তথ্য বিবরণী৷