ফরমালিন আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিন এবং ফরমালিন জাতীয় ১১টি পণ্য আমদানি করতে এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আমদানির পর পণ্যগুলো কার কাছে কী পরিমাণ বিক্রি করা হচ্ছে, তা একটি রেজিস্ট্রার খাতায় লিখে রাখতে হবে। এটা মাঝেমধ্যেই পরীক্ষা করবে সরকার।
বিদ্যমান আমদানিনীতি (২০১২-১৫) সংশোধন করে এতে এই ধারাগুলো যুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশোধনের পর মন্ত্রণালয় গত সোমবার প্রজ্ঞাপন জারি করেছে।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ফরমালিন একটি শিল্প রাসায়নিক পণ্য। কিন্তু দেশজুড়ে এর অপব্যবহার হচ্ছে। বিভিন্ন নামে আমদানিও হচ্ছে। তা রোধ করতেই আমদানিনীতি সংশোধন করা হলো।