ফরমালিন ও কার্বাইড মেশানো আম ও মালটা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর বাজার থেকে ভ্রাম্যমাণ আদালত ফরমালিন ও কার্বাইড মেশানো ৭২০ কেজি আম ও ৮০ কেজি মালটা জব্দ করেছেন। গতকাল বৃহস্পতিবার আদালত ওই বাজারে অভিযান পরিচালনা করেন। এসব ফল রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম জয়ন্তী রায়ের নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কানাইপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী মো. শফিক ও মো. সুলতানের দোকান থেকে ফরমালিন ও কার্বাইড মেশানো আম ও মালটা জব্দ করা হয়। এসব ফল রাখায় অপরাধে আদালত ভোক্তা অধিকার আইনে শফিককে ১০ হাজার ও সুলতানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।