ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্যের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্যের দািবতে নাটোরের নাগরিক সমাজের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল বুধবার ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শসভা হয়েছে। একই দাবিতে এর আগে গত মঙ্গলবার প্রথম আলো বন্ধুসভাসহ কয়েকটি সংগঠন মানববন্ধন ও আলোচনা সভা করে।
গতকাল বিকেলে শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেিরতে ওই সভা হয়। এ সভার আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশিং কমিটি৷ এতে নাগরিক সমাজের লোকজনের পাশাপাশি শহরের ফল ও গুড় ব্যবসায়ীরা অংশ নেন।
সভায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আবদুস সালাম, মানবাধিকার সংস্থার সমন্বয়ক আবদুল ওহাব, শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম ব্যবসায়ীদের খাদ্যে ফরমালিন না মেশানো ও ভেজাল না দেওয়ার ব্যাপারে নানা রকম পরামর্শ দেন৷
ফল ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা নিজেরা ফলমূলে বা খাদ্যদ্রব্যে ফরমালিন ও ভেজাল মেশাই না। আমরা যাঁদের কাছ থেকে পণ্য সংগ্রহ করি, তাঁরা এগুলো মেশান কি না, তা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। কারণ আমাদের পক্ষে পরীক্ষণযন্ত্র কেনা সম্ভব নয়। প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নিলে আমাদের সুবিধা হয়।’ তিনি এ ব্যাপারে সহযোিগতার আশ্বাস দেন। তবে ব্যবসায়ীরা যেন অহেতুক কোনো সমস্যায় না পড়েন, সে ব্যাপারে সহযোিগতা চান।