প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত পরিদর্শকদল (সার্ভিলেন্স টিম) গতকাল সোমবার রাজধানীর উত্তরায় ১১টি দোকানে অভিযান চালায়। এর মধ্যে একটি দোকানে ফরমালিন দেওয়া আট কেজি আঙ্গুর ধ্বংস করা হয়।বিএসটিআই সূত্র জানায়, গতকাল উত্তরার সাত নম্বর সেক্টরের আমানা সুপার শপে অভিযান চালিয়ে এখানে সংরক্ষিত আঙ্গুরে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। পরিদর্শকদল তখন দোকানের আট কেজি আঙ্গুর ধ্বংস করে। এ ছাড়া দোকান মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলেও সূত্র জানায়।