ফরমালিন মেশানো ফল ও খাবার অযোগ্য খাদ্য ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গুদাম থেকে জব্দ করা নয় হাজার কেজি খাবার অযোগ্য আলু বোখারা, ফরমালিন মেশানো সাড়ে ১২ হাজার কেজি লাল আঙুর ও সাড়ে ছয় হাজার কেজি আপেল ধ্বংস করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। গতকাল বুধবার এসব মালামাল ধ্বংস করা হয়। সূত্র জানায়, গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এসব মালামাল জব্দ করেন। আদালত ফরমালিন মেশানো ফল আমদানির অভিযোগে পলি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অপরিচ্ছন্ন জায়গায় খাদ্যসামগ্রী রাখার দায়ে নগরের চৈতন্য গলির ইস্ট এশিয়া ট্রেডিং করপোরেশনের (ইএটিসি) মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) দুপুরে আমরা ফরমালিন মেশানো ফল ও খাবার অযোগ্য আলু বোখারা নিয়ে যাই। এরপর সেগুলো ধ্বংস করি।’