ফরমালিন মেশানো ৩৫ মণ আম জব্দ জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরের ফল বাজারে অভিযান চালিয়ে ফরমালিন মেশানো ৩৫ মণ আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব আম রাখার অপরাধে আদালত ওই বাজারের ছয় ব্যবসায়ীকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিম রবিউল হাসান ও আরিফুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ফরমালিন মেশানো আম দোকানে রাখার দায়ে গতকাল দুপুরে ফল বাজারের ব্যবসায়ী কোরবান মণ্ডলকে ২০, ফয়েজ উদ্দিনকে ২০, আনন্দকে ১০, তুহিন চৌধুরীকে ৩০, আবুল কাশেমকে ২০ ও চান মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া তাঁদের দোকান থেকে ফরমালিন মেশানো ৩০ মণ আম জব্দ করা হয়। পরে এসব আম জেলা শহরের পুরাতন জেলখানার সামনে রোলার চাপা দিয়ে নষ্ট করা হয়।