ফরমালিন মেশানোয় দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় আমে ফরমালিন মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের কাছ থেকে জব্দ করা ফরমালিনমিশ্রিত ১০ মণ আম ভুবনেশ্বর নদে ফেলে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন বলেন, গতকাল শনিবার বেলা একটার দিকে সদরপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের দুই ফল ব্যবসায়ী মো. হায়দার ও মো. কামালের কাছ থেকে ফরমালিনযুক্ত ১০ মণ আম জব্দ করা হয় এবং তাঁদের কাছ থেকে ছয় হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা আমগুলো ভুবনেশ্বর নদে ফেলে দেওয়া হয়।