ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি বাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি অবশেষে গত বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে। গত এপ্রিল মাসে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের আনুষ্ঠানিকভাবে যন্ত্রটির কার্যক্রম চালু করলেও তা আট মাস ফেলে রাখা হয়।
গত ৩ জুলাই প্রথম আলোয় ‘ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি ফেলে রাখা হয়েছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রংপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী বলেন, যন্ত্রটি চালু হওয়ায় ক্রেতারা ফরমালিনমুক্ত খাবার পাবেন।