ফরমালিনমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শনিবার ফরমালিনমুক্ত ফল বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা৷ এ উপলক্ষে কসবা পৌর সুপার মার্কেটে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি এক অনুষ্ঠানের আয়োজন করে৷ সমিতির সভাপতি মো. ফুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহসাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন৷