ফরমালিনমুক্ত খাবারের দাবিতে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যদ্রব্য ফরমালিনসহ ক্ষতিকর রাসায়নিক দ্রব্যমুক্ত করার দাবিতে নীলফামারী শহরে শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা ফারুক মো. আবদুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মজিদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার (এসপি) আলমগীর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। জেলা প্রশাসক বলেন, ‘একটি সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করার জন্য খাদ্যে বিষ প্রয়োগ বন্ধ করতে হবে। সবার সহযোগিতায় আমরা গোটা সমাজটাকে বদলে দিতে চাই।’