ভোক্তাদের হাতে ফরমালিনমুক্ত মাছ, সবজি ও ফল তুলে দিতে চায় দেশের অন্যতম সুপার স্টোর চেইন ‘স্বপ্ন’। এ লক্ষ্যে বিসিসিআইআরের ফরমালিন ডিটেকশন কিট এবং বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনুমোদিত ডিজিটাল ফরমালিন ডিটেকশন মিটার স্থাপন করা হয়েছে স্বপ্নের আউটলেটগুলোতে। ফলে ক্রেতারা এখন থেকে মাছ, সবজি ও ফল কেনার সময় দেখে নিতে পারবেন পণ্যে ফরমালিন আকে কি না।ফরমালিন শনাক্তকরণ কিট সংযোজন উপলক্ষে সম্প্রতি এসিআই গ্রুপের নিজস্ব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ গোলাম কাদের। বিশেষ অতিথি ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।অনুষ্ঠানে আনিস উদ দৌলা বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি উৎকৃষ্ট সেবা ও পণ্যের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এসিআই গ্রুপ। স্বপ্নর আউটলেটে ফরমালিন ডিটেকশন মিটার স্থাপনের ফলে স্বপ্নর বিক্রীত পণ্যের গুণগত মানের নিশ্চয়তা আরও এক ধাপ এগিয়ে যাবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, কর্মকর্তা সোহেল তানভির খান, আবু নাছের প্রমুখ। বিজ্ঞপ্তি।