ফরমালিনমুক্ত ভোলা গড়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো ভোলা ভালোবাসি, ফরমালিনমুক্ত শহর গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে ভোলাকে ফরমালিনমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ভোলায় শোভাযাত্রা, মানববন্ধন, শপথ ও আলোচনা সভা হয়েছে।গত বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে। পরে নতুন বাজার কবি মোজাম্মেল হক টাউন হল চত্বরে মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক নরুল্লাহ নুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান, জেলা বিএনপির সম্পাদক ফারুক মিয়া, জেলা বিজেপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, এম ফারুকুর রহমান, সাংবাদিক আবু তাহের, জেলা সিপিবি সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী প্রমুখ।সভায় বক্তারা বলেন, ‘আমরা ফরমালিনযুক্ত দ্রব্য কিনব না, বেঁচব না ও খাব না। ফরমালিনমুক্ত ভোলা গড়ার লক্ষ্যে সর্বাত্মক সহায়তা করব।’অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত লোকজনকে ফরমালিনযুক্ত দ্রব্য বেচাকেনা না করার শপথ পড়ান।