ফরমালিনযুক্ত আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় হাটে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ৭০০টি গোপালভোগ আম ও চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে উপজেলা চত্বরে ওই আম নষ্ট ও জাল ধ্বংস করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও মো. জাহিদ নেওয়াজ। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযান পরিচালনার সময় বিক্রেতারা পালিয়ে গেছেন। তাই কাউকে আটক করা যায়নি।