ফরমালিনযুক্ত চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফিশারিঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫ কেজি ফরমালিনযুক্ত চিংড়ি এবং ২০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই মাছ ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানাও করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার সকালে যৌথভাবে ওই অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আনিসুল ইসলাম। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, সুজিত কুমার চ্যাটাজি প্রমুখ উপস্থিত ছিলেন।