ফরমালিনযুক্ত দুই টন লইট্যা মাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ফিশারিঘাট থেকে ফরমালিনযুক্ত দুই টন লইট্যা মাছ জব্দ করেছে জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে ধ্বংস করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশের সহযোগিতায় এ অভিযানে মৎস্য বিভাগীয় কর্মকর্তা আহসানুল কবির, কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিল। কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘দুটি ট্রাকযোগে টেকনাফ থেকে দুই টন লইট্যা মাছ এসে ফিশারিঘাটে নামে। এ সময় আমরা মাছগুলো পরীক্ষা করে দেখি তাতে ফরমালিনের অস্তিত্ব রয়েছে। তাই দুই টন মাছ জব্দ করে নষ্ট করা হয়।’মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়। জব্দ করা মাছের আনুমানিক মূল্য দুই লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।