ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে ৭ ব্যক্তির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকা আম, খেজুর, আপেল ও আঙ্গুরে ফরমালিন মিশিয়ে বিক্রির দায়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সাত ব্যক্তিকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফরমালিনযুক্ত প্রায় দুই মণ ফল জব্দ করে তা ধ্বংস করা হয়।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায় উপজেলা সদর ও রণবাঘা বাজারে এই অভিযান পরিচালনা করেন। ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী আবদুল মতিন, আবদুল কাইয়ুম আলী ও আলী হাসান এবং রণবাঘা বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী জহির উদ্দিন শেখ, জিল্লুর রহমান, মাহবুবুর রহমান ও জাকির হোসেনকে এক হাজার করে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামিল আহম্মেদ উপস্থিত ছিলেন।