ফরমালিনযুক্ত ফলবিক্রি, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিনযুক্ত ফল রাখায় মৌলভীবাজারে তিনটি ফলের দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফরমালিনযুক্ত ৮৩ কেজি আম ও আঙুর নষ্ট করা হয়। গতকাল শুক্রবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।পরিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকালে শহরের চৌমোহনা এলাকায় ফলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে আল্লার দান-মায়ের দোয়া ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তাহমিনা ফল ভান্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানগুলো থেকে ৭৭ কেজি আম ও ছয় কেজি আঙুর জব্দ করা হয়। পরে কর্মকর্তারা ফলগুলো নষ্ট করেন।