ফরমালিনযুক্ত মাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ৪০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য কার্যালয় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার। এ সময় মৎস্য পরিদর্শক প্রণব দাশ ও মৎস্য কর্মকর্তা জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।
অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, পরে মাছগুলো ধ্বংস করা হয়।