ফরমালিনযুক্ত ১৬০ কেজি আম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান, বনানী ও বাড্ডার তিনটি ফলের দোকানের ১৬০ কেজি ফরমালিনযুক্ত আম ধ্বংস ও দোকানগুলোকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মধ্য বাড্ডার সুমনের ফলের দোকানের ৬০ কেজি আম ধ্বংস ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বনানী বাজারে আজিমউদ্দিনের ফলের দোকানের ৫০ কেজি আম ধ্বংস ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গুলশানের বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুলের বিপরীতে আশরাফের ফলের দোকানের ৫০ কেজি আম ধ্বংস করার পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শামীম বানু ও বিএসটিআইয়ের পরিদর্শক নিখিল রায় অভিযানের সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।