ফরমালিনযুক্ত ৫০ মণ দুধ মাটিতে চারজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গরুর দুধে ফরমালিন মিশিয়ে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত চার ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল সোমবার সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের আদালত সদর উপজেলার শিয়ালকোল বাজারে এই অভিযান চালান। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন শ্যামপুর গ্রামের রফিকুল ইসলাম, সরাইচণ্ডী গ্রামের আজাদ আলী, সরাইচণ্ডী গ্রামের জহুরুল ইসলাম ও বনবাড়িয়ার বাবলু মিয়া। এ সময় ব্যবসায়ীদের ফরমালিন মেশানো প্রায় ৫০ মণ দুধ মাটিতে ফেলে দেওয়া হয়।