ফরমালিনে কটু গন্ধ যোগ করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ফরমালিন দেওয়া বন্ধ করতে ফরমালিনে কটু গন্ধ যুক্ত করার প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ৷ এতে খাদ্যে ফরমালিন মেশানো হলে তা অতি সহজেই সাধারণ মানুষের নজরে আসবে৷
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘সরকারের প্রণীতব্য ফরমালিন নিয়ন্ত্রণ বিষয়ক আইন’ সম্পর্কে অভিমত ও প্রস্তাব পেশ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করা হয়৷
ফার্মেসি বিভাগ ও জাতীয় ভোক্তা সমিতি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে৷ এ সময় ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সীতেশ চন্দ্র বাছার, বিভাগের অধ্যাপক আ ব ম ফারক, ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের অধ্যাপক এস এম আবদুর রহমান, জাতীয় ভোক্তা সমিতির আহ্বায়ক মুহম্মাদ হিলাল উদ্দিন উপস্থিত ছিলেন।