ফরহাদ দম্পতি হত্যায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ফরহাদ খান ও তাঁর স্ত্রী হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১৪ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত কৌঁসুলি আবদুস সাত্তার আসামিদের বিরুদ্ধে খুনের অভিযোগ পড়ে শোনালে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। গত বছর ২৮ জানুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টনের বাসার শোবার ঘর থেকে পুলিশ সাংবাদিক ফরহাদ খান ও তাঁর স্ত্রী রহিমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার্রকরে।ঘটনার পরপরই পুলিশ আসামি ইয়নকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়। ১ মার্চ রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। নিহত ফরহাদ খান দৈনিক জনতার জ্যেষ্ঠ সহসম্পাদক ছিলেন।